ডিম চাটনি ভাইরাল রেসিপি

আজ আপনাদের সাথে শেয়ার করবো ভাইরাল সেই ডিম চাটনি রেসিপি,একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে

তৈরির উপকরণ:

ডিম = চারটি

শসা, পেঁয়াজ, গাজর, সস, কাসুন্দি, চাটনি, ধনেপাতা, শুকনো অথবা কাঁচা মরিচ

তৈরি প্রক্রিয়া:

ডিম মসলা বা ডিমের চাটনি তৈরির জন্য এখানে আমি চারটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে করে খোসাটা খুব খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে আর ডিমটাকে খুব বেশি শক্ত করে সেদ্ধ করার দরকার নাই 

এবার আমি সালাত তৈরি করার জন্য আমি অর্ধেকটা পরিমাণ শসা আর একটা পেঁয়াজ নিয়েছি যেহেতু আমি এখানে কম পরিমাণ ডিম নিয়েছি সে অনুপাতে আমি সালাদটা তৈরি করে নেব এবারে শসাটাকে আমি একেবারে মিহি কুচি করে নেব ছুরি দিয়ে আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন আবার চাইলে গ্রেটারের মোটা অংশ দিয়েও শসাটাকে গ্রেট করে নিতে পারেন এইতো শসা গুলোকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি সাথে আমি কিছুটা গাজর কুচি নিয়েছি গাজরটা এখানে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না হলে বাদ দিতে পারেন নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে আর কিছুটা ধনিয়া পাতাও একেবারে মিহি করে কুচি করে নিয়েছি আর সবগুলো এরকম কুচি করে নিতে হবে যতটা সম্ভব মিহি করা যায়

এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুটো ভাজা শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচটাও দিতে পারেন আর ঝালটা একটু কম খেলে এখানে একটা মরিচ ব্যবহার করবেন তবে এটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে এবারে আমি যে সালাদ গুলো রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দেওয়া হয়ে গেলে আমি এখানে স্বাদমত কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে নরমাল লবণ দিতে পারেন তবে বিট লবণ দিলে বেশি ভালো লাগে খেতে হাফ চা চামচের মত চাট মসলা দিয়ে দিলাম চাট মসলাটা হাতের কাছে থাকলে দেবেন না হলে বাদ দিতে পারেন তবে দিলে টেস্টটা বেশি ভালো হয় দুই চা চামচের মত টমেটো সস দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি

দুই চা চামচের মত কাসুন্দি এখানে সস এবং কাসুন্দিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এটার নির্দিষ্ট কোন পরিমাপ নেই এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর টেস্ট এবং ফ্লেভার অ্যাড হবে

এবারে দিয়ে দিচ্ছি মেইন উপকরণ চাটনি আমি এখানে তেঁতুলের চাটনি নিয়েছি বাজার থেকে কেনার চাটনিটা নিয়েছি আপনারা চাইলে বাসায় বানানোটাও দিতে পারেন আর অবশ্যই এখানে এই তেঁতুলের চাটনিটা ব্যবহার করতে হবে আমি এখানে এক প্যাকেট তেঁতুলের চাটনিটা দিয়ে দিয়েছি আপনারা যেকোনো ব্র্যান্ডের তেঁতুলের চাটনি এখানে ব্যবহার করতে পারেন সবসময় তো আর বাসায় তেঁতুলের চাটনিটা থাকে না এভাবে দিতে পারেন সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু সবগুলো সসই টক এবারে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে

আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো সস আর মসলা একসাথে মিশে যায় এতো এভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে সবগুলো উপকরণই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন, এইতো মসলাটা একেবারে রেডি হয়ে গিয়েছে এভাবে করে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি

ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর ভেতরটা একটু সফট রেখেছি এবারে ডিমের মাঝখান বরাবর কেটে তার মধ্যে মসলা দিয়ে দিবেন

এবার আপনার রেসিপিটি খাওয়ার জন্য পরিবেশন করুন

 

Like
1
Atualizar para Plus
Escolha o plano que é melhor para você
Leia mais
Otvut https://otvut.com