কুসংস্কার কবিতা

কুসংস্কার

ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,

মোরগ ডাকলে ভোর।

কুকুর ডাকলে লেজ গুছিয়ে,

ছিটকে পালায় চোর।

 

পেঁচা ডাকলে অশুভ হয়,

শকুন ডাকলে মরণ।

হঠাৎ কোন বিপদ নাকি,

কাকের ডাকের কারণ।

 

পাখি ডাকলে কুটুম আসে,

মিষ্টি হাতে নিয়ে।

বৃষ্টির মাঝে রোদ হাসিলে,

শেয়াল মামার বিয়ে।

 

সত্য-মিথ্যা যাচাই করি,

টিকটিকির টিক ডাকে।

বউ পাগল হয় সেই ছেলেটা,

ঘাম থাকে যার নাকে।

 

হঠাৎ করে চোখ কাঁপিলে,

দুঃখ আসে বটে।

বসা নাকি যাবে না ঐ,

ঘরেরই চৌকাটে।

 

যাত্রা নাকি অশুভ হয়,

দেখলে ঝাড়ু পথে।

কাড়িকাড়ি টাকা আসে,

চুলকালে ডান হাতে।

 

খাবার সময় উঠলে হাঁচি,

কেউতো স্মরন করে।

দুইবার ভাত না নিলে,

তার অকালে বউ মরে।

 

ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে

মুরুব্বিদের মানা।

কুসংস্কারে আমরা আজও,

চোখ থাকিতে কানা।

Like
1
Upgrade to Pro
Alege planul care ți se potrivește
Citeste mai mult
Otvut https://otvut.com