দৃষ্টিশক্তি ভালো রাখতে যেসব খাবার খাবেন

চোখ ছাড়া মানুষের পৃথিবী অন্ধকার। তাই চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সব সময় সতর্ক হতে হবে। এজন্য আমাদের প্রতিদিন এমন কিছু খাবার খেতে যা খেলে দৃষ্টিশক্তি বাড়ে।
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের পক্ষে খুব উপকারী। ড্রাই আই সিন্ড্রোম দূর করে চোখে আর্দ্রতা ভারসাম্য বজায় রাখে এই উপাদান। কডলিভার ওয়েল, স্যামন, সার্ডিন, ম্যাকারেলেরমতো সামুদ্রিক মাছ, ফ্ল্যাক্স সিডের মতো খাবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস।

ডিমের কুসুমে আছে ভিটামিন এ, জিঙ্কসহ চোখের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় আরও বহু উপাদান। বয়সজনিত বিভিন্ন সমস্যা যেমন ছানি এবং কর্নিয়া সংক্রান্ত অসুখ রোধ করে চোখকে ভাল রাখে ডিমের কুসুম।

চোখ ভালো রাখতে গাজরের জুড়ি নেই। ভিটামিন এ, বিটা ক্যারোটিন চোখকে সুস্থ রাখে এবং চোখের দৃষ্টিশক্তি ধরে রাখতে সাহায্য করে।

ডায়েটে সবুজ শাক-সবজি চোখের পক্ষে খুবই উপকারী। পালংশাক, লেটুস, ব্রকোলির মতো শাক-সবজিতে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট আছে। প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে চোখের দৃষ্টিশক্তি ধরে রাখে বিভিন্ন ধরনের তরিতরকারি।

ওয়ালনাট, পাইননাট, কাজুবাদাম, আমন্ডে আছে ভিটামিন ই এবং জিঙ্ক। তাছাড়া বাদামজাতীয় যেকোনো ফলেই প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট আছে। চোখের কোষকে সুস্থ রাখে বাদামজাতীয় খাবার।

কমলালেবুসহ যেকোনো সাইট্রাস জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি আছে। কোলাজেন এবং দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন সি খুবই প্রয়োজনীয়। চোখের রেটিনা, ভেসেল এবং সু² ক্যাপিলারিকে সতেজ রাখে ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস গোত্রীয় ফল।

Like
1
Upgrade to Pro
Choose the Plan That's Right for You
Read More
Otvut https://otvut.com